জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত হবে: আলী রীয়াজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত হবে: আলী রীয়াজ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে কমিশনের

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগের অসমাপ্ত আলোচনাগুলো সম্পন্ন করা।

আলী রীয়াজ বলেন, “আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বৈঠকে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামী প্রতিনিধি পাঠায়নি।

আলোচনায় ৭০ নম্বর সংবিধান অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং হবে বলে জানা যায়।

আলী রীয়াজ আরও বলেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, বৃহত্তর স্বার্থে কিছু ছাড় দিয়ে এক জায়গায় আসার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য, একটি সম্মিলিত, গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা।”

কমিশন আগামী ১৭, ১৮ এবং ১৯ জুন আরও আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT