সীমান্তে হত্যার শিকার ফেলানীর নামে জাবিতে হলের নামকরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

সীমান্তে হত্যার শিকার ফেলানীর নামে জাবিতে হলের নামকরণ

জাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা’মুজিব’ হলকে ‘শহীদ ফেলানী খাতুন’ হল নামে নামকরণ করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।
হলগুলো হলো: পূর্বের ‘শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামে নতুন নামকরণ করা হয়েছে। পূর্বের ‘শেখ রাসেল’ হলের নতুন নাম ‘নবাব সলিমুল্লাহ হল’। এছাড়া ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ নামে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT