ফকিরাপুলে ডিবি কর্মীদের লক্ষ্য করে গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফকিরাপুলে ডিবি কর্মীদের লক্ষ্য করে গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেপ্তার

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

রাজধানীর ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে যশোর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. বাপ্পি (ওরফে মো. আলী, ফিরোজ আলম, আহসানুল হক) ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ (ওরফে বোমা রিপন) এবং মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১টি গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাপ্পির দেওয়া তথ্যমতে ঢাকার ডেমরা থানার বাদশা মিয়া রোডের একটি ফ্ল্যাট থেকেও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ফকিরাপুলে গত ১৮ জুন এক হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ১৯ জুন রাতে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়িতে থাকা দুই মাদক কারবারি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। এরপর পলাতক অস্ত্রধারী মাদক চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করা হয়, যার মূল পরিকল্পনাকারী বাপ্পির নাম উঠে আসে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT