ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা ইউক্রেইনের থাকতে হবে - ইউরোপীয় নেতাদের বিবৃতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা ইউক্রেইনের থাকতে হবে – ইউরোপীয় নেতাদের বিবৃতি

সালমান বক্স, ইউরোপ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের ২৬টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেইনের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। একই সঙ্গে যেকোনো কূটনৈতিক সমাধানে ইউক্রেইনীয় ও ইউরোপীয়দের নিরাপত্তা স্বার্থ সুরক্ষিত রাখা জরুরি।

সোমবার রাতে গৃহীত এবং মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, অর্থবহ আলোচনা কেবল যুদ্ধবিরতি বা শত্রুতা হ্রাসের প্রেক্ষাপটেই সম্ভব। নেতারা আরও উল্লেখ করেন, কূটনৈতিক সমাধান অবশ্যই ইউক্রেইন ও ইউরোপের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।

রয়টার্স জানিয়েছে, ইইউর সব সদস্য দেশ এই বিবৃতিকে সমর্থন করলেও হাঙ্গেরি এতে সই করেনি।

এই বিবৃতি এসেছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আসন্ন ট্রাম্প-পুতিন বৈঠকের প্রাক্কালে। ইউক্রেইন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠকে বসবেন। এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, যুদ্ধ থামাতে ইউক্রেইন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছাড়তে হবে।

ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, আলাস্কার বৈঠকে রাশিয়াকে বড় ধরনের ছাড় দেওয়া হলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপের সবচেয়ে বড় ও প্রাণঘাতী সংঘাত। বর্তমানে রাশিয়া ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT