নোটিশ:
শিরোনামঃ
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন করেছে সরকার বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি আজ টোকিও ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াপণ্য সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নিজস্ব সংস্কার এজেন্ডা তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মানির সমর্থন আবাসন ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে এডিবির ২৭৭.৭২ মিলিয়ন ডলার সহায়তা বিমানের বহরে আসছে ১০টি এয়ারবাস, থাকবে চারটি A350-900

সোশ্যাল মিডিয়া ‘এক্স’ বিক্রি করেছেন ইলন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে
মার্কিন ধনকুবের ইলন মাস্ক 'এক্স' বিক্রি করেছেন 'এক্স এআই' এর কাছে
মার্কিন ধনকুবের ইলন মাস্ক 'এক্স' বিক্রি করেছেন 'এক্স এআই' এর কাছে

মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) ৩৩ বিলিয়ন ডলারে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান xAI-এর কাছে বিক্রি করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় মাস্ক ঘোষণা দেন যে, তিনি ‘এক্স’ প্ল্যাটফর্মটি xAI-এর কাছে হস্তান্তর করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন। বর্তমানে এক্স-এর গ্রাহকসংখ্যা ৬০০ মিলিয়ন (৬০ কোটি)। অন্যদিকে, xAI-এর বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার, আর এক্স-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার।

এক্সের ওপর থাকা ১২ বিলিয়ন ডলারের ঋণ এখন xAI বহন করবে। মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যমান ৩৩ বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে।

এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, xAI এবং এক্স পারস্পরিকভাবে সংযুক্ত। এই চুক্তির মাধ্যমে ডেটা, মডেল, কম্পিউটিং ক্ষমতা এবং প্রতিভা একত্রিত হচ্ছে, যা এক্সএআই-এর উন্নত এআই প্রযুক্তিকে এক্স-এর বিশাল ব্যবহারকারীর সঙ্গে যুক্ত করবে এবং অসীম সম্ভাবনার দ্বার খুলবে।

তিনি তাৎক্ষণিকভাবে এক্স-এর জন্য কোনো পরিবর্তনের ঘোষণা না দিলেও উল্লেখ করেছেন যে, xAI-এর Grok চ্যাটবট ইতিমধ্যে প্ল্যাটফর্মটির সঙ্গে একীভূত হয়েছে। তার মতে, এই সম্মিলিত উদ্যোগ এক্স-কে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করতে সহায়তা করবে। একীভূত কোম্পানির মোট মূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন ডলার।

২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর মাস্ক বেশ কিছু পরিবর্তন আনেন, যার ফলে অনেক বড় বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্ম ছেড়ে যায়। অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন এবং নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT