নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) কারো ওপর নির্ভর না করে, বা কোনো দিকের সম্মতির অপেক্ষা না করে, নিজস্ব ক্ষমতা ও দায়িত্বের মধ্যে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাই-কমিশনার সুসান রাইলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি জানান, বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। এ বিষয়ে তারা বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতার বিষয়টি ঐকমত্য কমিশনের দায়িত্ব, সে বিষয়ে ইসি মন্তব্য করতে চায় না। তবে নির্বাচনকে সামনে রেখে যেসব কাজ করার প্রয়োজন, সেগুলো কমিশন নিজস্ব ক্ষমতাবলে করে যাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT