আজ রাতে উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আজ রাতে উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে
আজ রাতে উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত , ভূমিকম্পের সিসমোগ্রাফ
ভূমিকম্পের সিসমোগ্রাফ (ফাইল ফটো)

উত্তরাঞ্চলে ভূমিকম্প নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি রিখটার স্কেলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগসহ বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল, গভীরতা ও মাত্রা নিয়ে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন।

দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যরাতে। বৃহস্পতিবার দিবাগত রাতের পর অর্থাৎ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন-নেপাল সীমান্তবর্তী কোদারী এলাকার দক্ষিণে ১৪ কিলোমিটার দূরে। এর মাত্রা রিখটার স্কেলে ৬.১। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

গভীর রাত হওয়ায় অনেকেই ভূমিকম্পের কম্পন টের পাননি, তবে রংপুর বিভাগের অনেক বাসিন্দা তা অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা সকালের দিকে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে ‘ব্রেকিং নিউজ: ভূমিকম্প ’ শিরোনামে একটি পোস্ট দেন।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কম্পন ভারতের বিহার ও শিলিগুড়িতেও অনুভূত হয়েছে। এটি সিলেটসহ দেশের আরও কিছু অঞ্চলের মানুষকেও আতঙ্কিত করেছে। ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অবশেষে ‘তৌহিদী জনতা’র কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ

আমাদের ফেসবুকে ফলো করুন

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT