নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

জুলাই-আগস্ট শহীদদের মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল

মাহমুদা নাঈমা (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে
513245979_1136093024946456_5796952008947788694_n

নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে,২০২৪ সালে দেশব্যাপী সংগঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১ জুলাই ২০২৫) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ২৪ এর শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বাদ জোহরে অনুষ্ঠিত উক্ত দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।এই দোয়া মাহফিলে২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।

এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থ্যতার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি আরও বলেন, “এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে বিশেষ করে আবু সাঈদকে হত্যার পর কোটা বিরোধী আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সকল শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যূত্থান ঘটিয়ে স্বৈরাচারি ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তোলে। এই আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। বহু মানুষের ত্যাগের বিনিময়ে আমরা আজ যে বাংলাদেশ পেয়েছি সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে অনেক স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে তা যেন স্থায়ী হয় সেই বিষয়ে আপনাদের প্রতি আমার আহ্বান। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কাজের মাধ্যমে বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়বো।”

উপাচার্য ছাড়াও আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT