নিখোঁজ ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য: নদীতে ভাসছে লাশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিখোঁজ ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য: নদীতে ভাসছে লাশ

জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের পরদিন আসলাম প্রামাণিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, মঙ্গলবার (১০ জুন) সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন আসলাম।

নিহত আসলাম পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে। তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে।

আসলাম প্রামাণিকের ভাতিজা আজগর আলী জানান, আসলাম প্রামাণিক আগে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন। ৬ মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে একটু নতুন ইজিবাইক কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর সঙ্গে তার ফোনে স্বাভাবিক কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফোনে কল দেয়া হয়।তবে অসংখ্যবার কল দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নম্বরে ফোন ঢুকেছিল, তবে রিসিভ হয়নি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আজগর বলেন, ‘মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানা, হাইওয়ে থানা ও কালুখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোনো সন্ধান পাওয়া যায় নাই। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কালুখালীর চাঁদপুর ব্রিজের নিচে মরদেহ পাওয়ার খবর পেয়ে এসে আমার চাচার মরদেহ শনাক্ত করি। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, সকাল ৭ টার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT