কুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

কুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে

র‍্যালি, কেক কাটা ও সেমিনারে বক্তারা হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি চালুর দাবি জানান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ ও ফার্মেসি সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‘থিংক হেলথ, থিংক ফার্মাসিস্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সকালে বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক ঘুরে আবার বিজ্ঞান অনুষদে এসে শেষ হয় র‍্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর ড. মো. আবদুল হাকিমসহ ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

দুপুরে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের ফার্মাসিস্টদের ভূমিকা এখনো কেবল ঔষধকেন্দ্রিক হয়ে আছে, স্বাস্থ্যসেবার দিকে অগ্রসর হতে পারিনি। হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি চালুর প্রতিশ্রুতি বহুদিনের হলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, চলমান বা পরবর্তী সরকারের মেয়াদে বিষয়টি কার্যকর হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুবির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদিপ দেবনাথ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ফার্মাসিস্টরা শুধু ঔষধ তৈরি নয়, বরং ঔষধ সেবনের পর উদ্ভূত জটিল পরিস্থিতি নিয়েও কাজ করেন। ২০১০ সাল থেকে আন্তর্জাতিকভাবে ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT