কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধারের ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

জানা যায়, আজ (০৮ সেপ্টেম্বর) দুপুরে নিহত তাহমিনা বেগমের ছোট ছেলে সাইফুল ইসলাম আলামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়। বাদী আলামিন বর্তমানে কুমিল্লা ইপিজেডে কর্মরত।

এ নিয়ে ওসি মহিনুল ইসলাম জানান, ‘আজ দুপুরে মামলাটি করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল থেকেই তদন্ত শুরু করতে পারব। তদন্তের স্বার্থে এখন আর কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, মা-মেয়ে ‘হত্যাকাণ্ডের’ ঘটনায় ইতোমধ্যে মুঠোফোনে সর্বশেষ যোগাযোগের সূত্র ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা থেকে আব্দুর রব (৭৩) নামক এক কবিরাজকে আটক করেছে র‍্যাব।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT