নোটিশ:
শিরোনামঃ
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন করেছে সরকার বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি আজ টোকিও ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াপণ্য সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নিজস্ব সংস্কার এজেন্ডা তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মানির সমর্থন আবাসন ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে এডিবির ২৭৭.৭২ মিলিয়ন ডলার সহায়তা বিমানের বহরে আসছে ১০টি এয়ারবাস, থাকবে চারটি A350-900

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স: নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কনফারেন্স ২০২৫

আগামী ২৬-২৭ নভেম্বর বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনফারেন্স, প্রবন্ধ জমার শেষ সময় ৭ অক্টোবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক এ কনফারেন্স আগামী ২৬ ও ২৭ নভেম্বর আয়োজিত হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে বেশ কিছু উপবিষয়। এর মধ্যে রয়েছে— বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, নাট্যকারদের রচনায় প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব নিয়ে তুলনামূলক মূল্যায়ন এবং নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও রচনার নবমূল্যায়ন। উল্লেখিত বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই প্রবন্ধ জমা দেওয়া যাবে। নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স উপলক্ষে প্রকাশিত ভাষা-সাহিত্য পরিক্রমা জার্নালে প্রকাশ করা হবে।

কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, “বাংলা বিভাগ প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এতে আমরা আনন্দিত। আশা করি এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং বাংলা বিভাগের সাফল্য আরও সমৃদ্ধ হবে।”

কনফারেন্সের আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী জানান, “আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী। এ বছরই বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মশতবার্ষিকী। তিনি স্কুল পর্যায় থেকেই নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। তাই এই দুটো বিষয় সামনে রেখে কনফারেন্স ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “৭ অক্টোবরের মধ্যে প্রবন্ধের সারসংক্ষেপ জমা দিতে হবে। যাদের সারসংক্ষেপ গৃহীত হবে তাদের ৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দিতে হবে। ২৬ নভেম্বর কনফারেন্স শুরুর দিন মুনীর চৌধুরীর জন্মদিন হওয়ায় আমরা এ তারিখ নির্বাচন করেছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT