কক্সবাজারে ওসিকে ল্যাংটা করে বের করে হুমকির ঘটনায় বিএনপি নেতা আকতার হোসেনের সকল পদ স্থগিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে ওসিকে ল্যাংটা করে বের করে হুমকির ঘটনায় বিএনপি নেতা আকতার হোসেনের সকল পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

কক্সবাজার জেলার মহেশখালী থানার ওসিকে ল্যাংটা করে বের করে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনের সকল পর্যায়ের পদ স্থগিত করেছে দলটি। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ আগস্ট মহেশখালীতে শহীদ শফিউল আলম শফির প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আকতার হোসেন মহেশখালী থানার ওসিকে ল্যাংটা করে বের করে দেওয়ার হুমকি দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে, স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, আকতার হোসেনের এই আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা আশা প্রকাশ করেছেন, দলের শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ কার্যকর হবে। এমন পরিস্থিতিতে, দলের শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT