কুবিতে রোটারেক্ট ক্লাবের ‘সিভি ইন্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

কুবিতে রোটারেক্ট ক্লাবের ‘সিভি ইন্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির আয়োজনে ‘সিভি ইন্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিবিএ ফ্যাকাল্টির কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান “কর্পোরেট আস্ক”এর সিইও নিয়াজ আহমেদ। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সোহরাব উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ময়নুল হাসান।
এ বিষয়ে রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, ‘রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। ‘সিভি ইন্জিনিয়ারিং মাস্টারক্লাস’ সেশনটি সেই ধারাবাহিকতারই অংশ, যা তরুণদের সঠিকভাবে ক্যারিয়ার গড়ার জন্য প্রস্তুত করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT