কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি।
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে
‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড শেষে ফাইনালে উঠে আসে নওয়াব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: মুহসিন জামিল বলেন,’কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথম বারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। আজ আন্তঃস্কুল-কলেজের মাধ্যমে এই উৎসবের সূচনা হলো, বৃহৎ এই কর্মযজ্ঞে সামনে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক ও দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের ও অধিক তারকা  বিতার্কিক জাজ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সকলের আন্তরিক সহযোগিতা ও সর্মথন প্রয়োজন।’
সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন বলেন,’কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রথম জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন হয়েছে আজ। আন্তঃস্কুল-কলেজের ট্যাব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এই উৎসবের পর্দা উঠেছে। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই উৎসবের বাকি অংশও যাতে আজকের মত সফলভাবে সম্পন্ন হয় সেটির জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, ১৭ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা এবং ১৮ এপ্রিল ফাইনাল ও সমপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT