কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা, টানানো হলো উদ্বোধনী ব্যানার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম নারী নিপীড়নের ঘটনায় রুয়েটে এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার; জড়িত ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি বিএনপি এমপিরা, সিদ্ধান্ত পরে ১০ নম্বর জার্সি পরেই এমপি হিসেবে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ নতুন সরকারের মন্ত্রিসভায় দফতর বণ্টন সম্পন্ন নাফ নদী থেকে আটক ৭৩ জেলে দেশে ফিরলো, আরাকান আর্মির সঙ্গে আলোচনায় সফল বিজিবি

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আইন বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করেন। ফলে ৯ রানের জয় পায় গণিত বিভাগ।
টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গণিত বিভাগের ফাহিম চৌধুরী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক। সর্বোচ্চ উইকেট শিকার করেন গণিত বিভাগের অভিজিৎ বনিক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন একই বিভাগের রিয়াদ উদ্দীন সাকিব।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, খেলায় এক দল হারবে, এক দল জিতবে এটাই স্বাভাবিক। রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় দলকেই তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।’
শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মনিরুল আলম বলেন, ‘এবারের টুর্নামেন্টটি ঝগড়া-ঝামেলা ছাড়াই শেষ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আগামী বছরগুলোতেও যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করা যায়, সে প্রত্যাশার কথাও জানান তিনি।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT