জাবি ছাত্রদলের আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

জাবি ছাত্রদলের আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে
জাবি ছাত্রদলের আয়োজনে জুলাই শহীদদের জন্য দোয়া
জাবি ছাত্রদলের আয়োজনে জুলাই শহীদদের জন্য দোয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আয়োজনে  জুলাই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে  বাদ জোহর দোয়া ও মিলাদ মহফিল আয়জিত হয়। মিলাদ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাইয়ে শহীদের যেই ত্যাগ তার কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না, আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের শহীদের কবরের আজাব মাফ করে দেয় এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।
এছাড়া, উক্ত দোয়া ও মিলাদ মহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরণ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মেহেদি হাসান, যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান রোজেন সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্ট মাসব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে গণ-অভ্যুত্থানের এক বছর।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT