যুদ্ধবিরতির আহ্বানেই চাকরি গেল ১ হাজার ইসরায়েলি সেনার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধবিরতির আহ্বানেই চাকরি গেল ১ হাজার ইসরায়েলি সেনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামানোর আহ্বানে চিঠি দেওয়ায় প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির এই বরখাস্তের অনুমোদন দেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর শত শত রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। এতে তারা উল্লেখ করেন, গাজায় যুদ্ধ ‘নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।’

চিঠিতে আরও বলা হয়, যুদ্ধের মাধ্যমে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়; যুদ্ধবিরতির মাধ্যমেই তা অর্জন সম্ভব।

সেনাপ্রধান জামির এই কর্মকাণ্ডকে ‘গুরুতর অপরাধ’ বলে উল্লেখ করেন এবং বলেন, যারা এমন বিবৃতি দিয়েছেন তারা সেনাবাহিনীতে ফেরার উপযুক্ত নন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ চিঠিটির কড়া সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।

চিঠিতে স্বাক্ষরকারী প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।

তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনতে দেশবাসীর প্রতি সম্মিলিতভাবে চাপ সৃষ্টির আহ্বান জানান।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চিঠিতে স্বাক্ষরকারীদের প্রায় ১০ শতাংশ এখনো সক্রিয় রিজার্ভ সদস্য হিসেবে দায়িত্বে আছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT