ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে ঘটে যাওয়া ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্ষণের ঘটনাগুলোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার পর বুটেক্সের পকেট গেটের সামনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহ পরান বলেন, “সম্প্রতি কিছু ইসকন সদস্য মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে গাজীপুরের শিশু আশামণি ধর্ষণ, বুয়েট শিক্ষার্থীর এক তরুণীকে ধর্ষণ এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মতো ঘটনাগুলো মুসলিম সমাজের প্রতি বিদ্বেষের বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “গাজীপুরের এক মসজিদের খতিবকে হত্যার হুমকি ও অপহরণের ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।”

শিক্ষার্থীরা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT