নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বিটিআরসির নতুন নির্দেশিকা: স্টারলিংকে আড়ি পাতার সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে
বিটিআরসির নতুন নির্দেশিকা

বাংলাদেশে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবায় আইনানুগ আড়ি পাতার সুযোগ রেখে নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক দেশে কার্যক্রম শুরু করলে, তাদের সেবাতেও নজরদারির ব্যবস্থা থাকবে।

‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’- শীর্ষক এই নির্দেশিকা বুধবার (২৬ মার্চ) প্রকাশ করা হয়। বিটিআরসি মূলত স্টারলিংকের সম্ভাব্য কার্যক্রমকে বিবেচনায় রেখে এই নির্দেশিকা তৈরি করেছে।

নির্দেশিকার ২৬(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্দিষ্ট জাতীয় সংস্থার প্রয়োজন অনুযায়ী, লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে স্থাপিত তাদের ‘গেটওয়ে’র মাধ্যমে প্রবেশাধিকার দিতে হবে এবং আইনানুগ আড়ি পাতার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে হুমকিস্বরূপ ব্যক্তিদের শনাক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য দিতে হবে, যার জন্য লাইসেন্সধারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা থাকতে হবে।

এছাড়া, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে টেলিযোগাযোগ আইন ২০০১, ওয়্যারলেস টেলিগ্রাফি আইন ১৯৩৩ ও টেলিগ্রাফ আইন ১৮৮৫-সহ অন্যান্য বিধি ও নীতিমালা অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, স্টারলিংক ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের অধীনস্থ একটি সংস্থা, যা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। গত ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংক নিয়ে আলোচনা করেন। এরপর ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে সেবা চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT