মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়ে বিধ্বস্ত ব্রাজিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
Олимп казино официальный сайт в Казахстане – Olimp Casino Betify Casino en Ligne | Jouez sur Betify avec 1000 € রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ

মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়ে বিধ্বস্ত ব্রাজিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে
মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়ে বিধ্বস্ত ব্রাজিল,বিশ্বকাপ বাছাইপর্ব, আর্জেন্টিনা বনাম ব্রাজিল, আর্জেন্টিনার জয়, ব্রাজিলের হার, লিওনেল মেসি অনুপস্থিত, হুলিয়ান আলভারেজ গোল, এনসো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাথুস কুনহা, জুলিয়ানো সিমেওনে, আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট, দক্ষিণ আমেরিকা বাছাইপর্ব, লিওনেল স্কালোনি, ব্রাজিলের পরাজয়, আর্জেন্টিনা ফুটবল, ব্রাজিল ফুটবল, ২০২৬ বিশ্বকাপ, কোপা আমেরিকা, আর্জেন্টিনার অপরাজিত রেকর্ড, সেলেসাও ফুটবল, ফিফা বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইপর্বের মহারণে মেসিহীন আর্জেন্টিনার দাপুটে জয়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। লিওনেল মেসি ও বেশ কয়েকজন তারকা ফুটবলারের অনুপস্থিতিতেও বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে ৪-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিল আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলা ব্রাজিলকে ব্যাকফুটে ঠেলে দেয়।

মাত্র চার মিনিটের মাথায় হুলিয়ান আলভারেজ গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ১২তম মিনিটে এনসো ফের্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের ৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ব্রাজিলের পক্ষে ম্যাচের ২৬তম মিনিটে ম্যাথুস কুনহা একমাত্র গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে ব্যর্থ হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৭২ মিনিটে জুলিয়ানো সিমেওনের গোল ব্রাজিলের পরাজয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ

১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, ব্রাজিলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত থাকল আর্জেন্টিনা। এই পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাজিল।

সবশেষ ২০১৯ কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছিল সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর (২৩ পয়েন্ট), তাদের পরেই ২১ পয়েন্ট করে নিয়ে রয়েছে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।

তবে আর্জেন্টিনার এই দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT