বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আত্রাই উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আত্রাই উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, তবে কিছু মহল তা বানচালের ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT