আত্রাইয়ে অস্ত্রসহ ৩ বিএনপি নেতা আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে অস্ত্রসহ ৩ বিএনপি নেতা আটক

আহসান হাবিব  ,জেলা প্রতিনিধি (নওগাঁ) 
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ তিন বিএনপি নেতাকে আটক করেছে। সোমবার আটককৃতদের (৪ আগস্ট) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো: উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০), তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২), তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউসোব আলী সরদারের ছেলে ফারুক সরদার (৩৮)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম, ক্যাপ্টেন ফাহিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরবর্তী রাতে রাত ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টার মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT