এটা হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

এটা হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

মির্জা ফখরুল স্ট্যাটাসে বলেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা ও নেত্রীকে কৃতজ্ঞতা জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।”

তিনি আরও জানান, রাজনীতিতে দীর্ঘ যাত্রার পথে তার জীবন ও পরিবারে বহু চ্যালেঞ্জ এসেছে। ১৯৮৭ সালে পুনরায় রাজনীতিতে যুক্ত হওয়ার সময় তার দুই সন্তান খুব ছোট ছিল এবং স্ত্রী প্রথমে সিদ্ধান্তটি বুঝতে পারছিলেন না। তিনি লিখেছেন, “আমার মেয়ে দুটোর হাত ধরে সে-ই স্কুল ও ডাক্তারদের কাছে নিয়েছিল। বড় মেয়ের অপারেশনের সময় আমি সারারাত গাড়িতে ছিলাম, যেন পাশে থাকতে পারি। সেই মুহূর্তের কষ্টও আল্লাহর ইচ্ছায় কাটিয়ে উঠেছিলাম।”

মির্জা ফখরুল বলেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তারা বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দুআ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT