বিয়ানীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা; ঘটনাটি ধামাচাপার চেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা; ঘটনাটি ধামাচাপার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার দেখা হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নবদ্বীপ বৈদ্য (৫৫) কালিবাড়ি বাজারের টেইলার্স ব্যবসায়ী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর জুমার নামাজের সময় কালিবাড়ি বাজারের একটি টেইলার্স দোকানে ঘটনাটি ঘটে। বাজারের কয়েকজন যুবক কিশোরীকে অভিযুক্ত নবদ্বীপ বৈদ্যের দোকানে সন্দেহজনক অবস্থায় এক কিশোরী ও দোকানের মালিককে দেখে সন্দেহ করেন এবং পরে ভিডিও ধারণ করেন। ঘটনার দিন বিকেলে যুবকরা কিশোরীর বাসায় গিয়ে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে ওই কিশোরী জানায়, দোকানের মালিক তার সঙ্গে অসদাচরণ করেছে।

ভুক্তভোগীর পরিবার প্রথমে অভিযোগ জানাতে দ্বিধা করলেও পরে আইনের শরণাপন্ন হয়। পরিবার অভিযোগ করেছে, বাজার কমিটি ও স্থানীয় বণিক সমিতির কয়েকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এতে তারা আতঙ্কিত হয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে বিলম্ব করেন।

মামলা সূত্র মতে, ওই কিশোরীর মূল বাড়ি সুনামগঞ্জ জেলায়। গত ১০/১২ বছর থেকে তারা বিয়ানীবাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে । এদিকে অভিযুক্ত নবদ্বীপ বৈদ্য (৫৫) লাউতা ইউনিয়নের লাউতা গ্রামের বাসিন্দা। তিনি কয়েক বছর থেকে কালিবাড়িবাজারে টেইলার্সের ব্যাবসা করে আসছে এবং স্থানীয় বাজারে তার নিজস্ব দোকান রয়েছে।

পরবর্তীতে কিশোরীকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কালিবাড়ি বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT