ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের পাশে চায়ের দোকানে আড্ডার সময় তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইবি থানায় সোপর্দ করে।

আটককৃত ছাত্রলীগ নেতার নাম হুসাইন তুষার। তিনি অর্থনীতি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসম্পাদক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নানা হয়রানির অভিযোগ রয়েছে।

অভিযুক্ত হুসাইন তুষার বলেন, “আমি অনার্স চতুর্থ বর্ষের সব পরীক্ষায় অংশ নিয়েছি। আজ মাস্টার্সের ক্লাস করতে এসেছিলাম।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীরা ওই ছেলেকে ধরে থানায় সোপর্দ করেছে। আমরা জেনেছি, তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহা. শাহীনুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। তিনি স্বীকার করেছেন যে নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন। পরে আমরা তাকে থানায় সোপর্দ করেছি। থানার পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT