আলেম প্রতিনিধি দলের আফগানিস্তান সফর - মানবাধিকার, শিক্ষা ও কূটনৈতিক আলোচনায় গুরুত্ব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলেম প্রতিনিধি দলের আফগানিস্তান সফর – মানবাধিকার, শিক্ষা ও কূটনৈতিক আলোচনায় গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। ইমারাত-ই-ইসলামিয়া আফগানিস্তান (তালেবান সরকার) এর আমন্ত্রণে আয়োজিত এ সফরে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সফরের উদ্দেশ্য মানবাধিকার, নারী অধিকার, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়।

প্রতিনিধি দল  শিগগিরই তালেবান সরকারের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।

এই দলের সদস্য হিসেবে আছেন:

  • মাওলানা মামুনুল হক (আমির, খেলাফত মজলিস)

  • হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর)

  • মাওলানা আব্দুল আউয়াল

  • মাওলানা আব্দুল হক

  • মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী

  • মাওলানা মনির হোসাইন কাসেমী

  • মাওলানা মাহবুবুর রহমান

খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরের অন্যতম উদ্দেশ্য হলো পশ্চিমা বিশ্বে প্রচলিত আফগানিস্তানবিষয়ক নানা প্রচার, বিশেষ করে নারী অধিকার ও মানবাধিকারের বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ করা। এছাড়া বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ধর্মীয় ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

আলোচনায় শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা এবং দুই দেশের আলেমদের মধ্যে জ্ঞান-বিনিময়ের বিষয়ও স্থান পাবে। সফরের অংশ হিসেবে তারা সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন।

এই সফর শুরুর আগে প্রতিনিধি দল সৌদি আরবে যান ওমরাহ পালন করতে। ১৪ সেপ্টেম্বর ওমরাহ শেষ করে তারা দুবাই হয়ে কাবুলে পৌঁছান। দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আফগানিস্তান সফরের পর তারা মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরের পরিকল্পনা করছেন।

বাংলাদেশি আলেমদের এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক মহলে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক রয়েছে। পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের আলেমরা দেশটিতে সফর করছেন এবং সরেজমিন তথ্য সংগ্রহ করছেন। বাংলাদেশি আলেমদের এ সফরকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT