ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে চিঠি দেবে বিসিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে চিঠি দেবে বিসিবি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।

আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ ভারতের কলকাতায় হওয়ার কথা রয়েছে। শনিবার রাতে বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয় অনলাইনে। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইসিসিকে চিঠি পাঠানো হবে।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিসিসিআই ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এ বিষয়ে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারলে পুরো দল সেখানে বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না। তিনি বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছেন।

এছাড়া আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার অনুরোধ করেছেন বলেও জানান।

উল্লেখ্য, গত মাসে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের ধর্মীয় ও রাজনৈতিক মহল থেকে বিরূপ প্রতিক্রিয়ার পর তাকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT