নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২২৩ বার দেখা হয়েছে
Screenshot 2026-04-07 015932
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও নিজ দলের কর্মী মো. হাসান আহমেদ হৃদয় একে অপরের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ০৫ এপ্রিল (সোমবার) তাদের দায়েরকৃত পৃথক দুটি অভিযোগপত্র প্রতিবেদকের কাছে এসেছে।
অভিযোগপত্রে আবুল বাশার উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকলে সেখানে তিনি ও তার দলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এসময় ছাত্রদল পরিচয় দিয়ে কয়েকজন শিক্ষার্থী অতিথিদের পথরোধ করে সেলফি তুলতে গেলে তিনি বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে তারা বার্ডের নতুন গেস্ট হাউজে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং অশালীন আচরণ করে। অভিযোগে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইমুন সরকার হস্তক্ষেপ করেন। তবে, একই দিন দুপুরে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাসান আহমেদ হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ এনে পোস্ট করেন এবং সাংবাদিকদের কাছেও মিথ্যা অভিযোগ দেন।
এ বিষয়ে আবুল বাশার বলেন, ‘কথিত ছাত্রদল পরিচয়দানকারী হৃদয় আহমেদ গণমাধ্যমের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উপস্থাপন করেছেন, যার মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে আমি নিরাপত্তা ঝুঁকিতে ভুগছি। তাই আমার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে আমি সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’
অপরদিকে মো. হাসান আহমেদ হৃদয় পাল্টা অভিযোগে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্যারের সাথে দেখা করতে আমি বার্ডে যাই। সেখানে তাঁর সাথে দেখা করে কয়েকটি সেলফি তুলি। এতে আবুল বাশার ক্ষিপ্ত হয়ে তাকে না জানিয়ে কেন বার্ডে গেছি সে ব্যাপারে জবাবদিহি করেন। এসময় তিনি নিজেকে সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এবং সুযোগ পেলে আমাকে হত্যা করবে বলেও হুমকি দেন তিনি।
এ ব্যাপারে হৃদয় বলেন, ‘বাশার ভাই একজন সিনিয়র হয়ে আমাকে সেদিন হত্যার হুমকি দেন। নিজে হুমকি দিয়ে উল্টো আমার নামে থানায় ডায়েরি করেন। তিনি যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এ বিষয়টি নিয়ে অনেক বেশি হতাশায় আছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কাছে আমি সাহায্য চাই।’
অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হলে তারা জানান, উক্ত অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে টিটু কুমার নাথ বলেন, ‘সদর দক্ষিণ থানা থেকে আমাকে অভিযোগের ব্যাপারে জানানো হয়েছে। তবে অভিযোগপত্র এখনো আমার কাছে পৌঁছায়নি। অভিযোগপত্র পেলে আমরা তদন্ত শুরু করব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT