বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

বালিয়াকান্দি আই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত “চক্ষু ক্যাম্প–২০২৫ (পর্ব–২)”–এ শতাধিক দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা পেয়েছেন।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) “চক্ষু ক্যাম্প–২০২৫ (পর্ব–২)” অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এ ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ক্যাম্পে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, পানি পড়া, ঝাপসা দেখা–সহ বিভিন্ন চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন।

দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়। আগের পর্বে শতাধিক রোগী চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনজনের সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিল।

নারুয়া ইউনিয়নের সোনাকান্দরের মোমেনা বেগম জানান, বালিয়াকান্দিতে উন্নত চক্ষু সেবা না থাকায় পাশ্ববর্তী জেলায় যেতে হয়, এতে ভোগান্তি বাড়ে। তিনি বলেন, “এখানে মাত্র ২০ টাকায় ভালো সেবা পেয়েছি। চাই এই উদ্যোগ চলমান থাকুক।”

বালিয়াকান্দি আই ফাউন্ডেশন জানায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। নিয়মিত চক্ষুসেবা প্রদান অব্যাহত থাকলে স্থানীয় দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকেরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT