বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে সাবিত্রী সরকার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। নিহত সাবিত্রী সরকার উপজেলার সাধুখালী গ্রামের মৃত সুরল বৈরাগীর কন্যা এবং সুশীল সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবিত্রী সরকার কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিনের রোগভোগ ও শারীরিক কষ্টের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার দিন সকালে নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার ছোট ছেলে শ্যামসুন্দর সরকার মায়ের কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে রশি কেটে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT