আত্রাইয়ে দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল, ২৫ বছর ধরে নেই এমপিও সুবিধা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল, ২৫ বছর ধরে নেই এমপিও সুবিধা

আহসান হাবিব  নওগাঁ (জেলা প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় কেউই উত্তীর্ণ হতে পারেননি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলে এমন তথ্য জানা গেছে।

আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলাটির ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার মোট ২ হাজার ১৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৪৯৪ জন উত্তীর্ণ হলেও ফেল করেছে ৬৭২ জন। সবচেয়ে নজরকাড়া পরিসংখ্যান এসেছে ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে, যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা জানান, পরীক্ষার জন্য চারজন শিক্ষার্থী ফরম পূরণ করলেও বিভিন্ন কারণে কেবল একজন নিয়মিতভাবে পরীক্ষায় অংশ নেয়, সে-ও পাশ করতে পারেনি। একজন ছাত্রী বিয়ের কারণে, একজন ছাত্র বিদেশে যাওয়ায় এবং একজন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

তিনি আরও জানান, মাদ্রাসাটি দীর্ঘ ২৫ বছর ধরে এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা নিরুৎসাহিত এবং পাঠদানে অনাগ্রহী হয়ে পড়েছেন, যার প্রভাব পড়েছে শিক্ষার মান ও ফলাফলে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা আত্রাই উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সবাই ফেল করায় মাদ্রাসা শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT