নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে লাগবে ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে
অন্য ব্যাংকের এটিএম,ব্যাংক, এটিএম, টাকা উত্তোলন, লেনদেন, বাংলাদেশ ব্যাংক, খরচ, ভ্যাট, পেমেন্ট সিস্টেম, ব্যাংক হিসাব, স্থিতি, খুদে বিবরণী, তহবিল স্থানান্তর, পিওএস, সার্ভিস চার্জ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, পিএসপি ওয়ালেট

বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলনের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে প্রতি মাসে পাঁচটির বেশি লেনদেন করলে গ্রাহককে প্রতিটি লেনদেনের জন্য ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা খরচ করতে হবে। তবে কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে প্রতি লেনদেনের জন্য ১৫ টাকা দেবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ ৬ ফেব্রুয়ারি এ নির্দেশনা জারি করেছে। এতে আরও বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে ব্যাংক হিসাবের সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নেওয়ার জন্য গ্রাহককে ভ্যাটসহ ৫ টাকা অতিরিক্ত দিতে হবে। খুদে বিবরণীর জন্যও ৫ টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা দিতে হবে। এই চার্জ কার্ড ইস্যুকারী ব্যাংক অ্যাকোয়ারিং ব্যাংককে প্রদান করবে।

প্রতি মাসে প্রথম পাঁচটি লেনদেনে (প্রতি লেনদেনে ২০ হাজার টাকা পর্যন্ত) ইস্যুকারী ব্যাংক গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১৫ টাকা আদায় করতে পারবে। এরপরের লেনদেনগুলোতে পুরো চার্জ গ্রাহকের কাছ থেকে আদায় করা হবে। এনপিএসবির আওতায় গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন।

এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস) ব্যবহারে ইস্যুকারী ব্যাংক লেনদেনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে দেবে। একই চার্জ গ্রাহকের কাছ থেকেও আদায় করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে প্রতি লেনদেনের সার্ভিস চার্জ হবে সর্বোচ্চ ১০ টাকা।

সরকারি পরিষেবার ফি নির্ধারণে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে সর্বোচ্চ ২০ টাকা এবং এর বেশি অর্থ পরিশোধে সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নেওয়া যাবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা পিএসপি ওয়ালেট ব্যবহারে লেনদেনপ্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), যা কম হবে তা আদায় করা যাবে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT