নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট, জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার দেখা হয়েছে
আসাদুজ্জামান নূর

আদালতের নির্দেশে চারটি ফ্ল্যাট, ১০ কাঠা জমি ও ১৬টি ব্যাংক হিসাব ক্রোক; অভিযোগে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ।

সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট, ১০ কাঠা জমি এবং ১৬টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. সাব্বীর ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নূর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে খোলা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহভাজন লেনদেন হয়েছে। এসব লেনদেনে জমা ও উত্তোলন উভয়ই অন্তর্ভুক্ত।

আদালত নির্দেশনায় উল্লেখ করেন, নূরের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ এখনো পাওয়া যায়নি। ফলে এগুলো হস্তান্তর বা স্থানান্তরের ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন।

জব্দকৃত সম্পদের বিবরণ

  • ফ্ল্যাটসমূহ

    • রমনায় দুটি ফ্ল্যাট: একটি ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা এবং আরেকটি ৩ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের।

    • গুলশানে একটি ফ্ল্যাটের অংশবিশেষ: প্রায় ৪ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকা।

    • মগবাজারে একটি ফ্ল্যাটের অংশবিশেষ: প্রায় ৫২ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা।

  • জমি

    • নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ১০ কাঠা জমি, মূল্য প্রায় ৩৩ লাখ ৫৬ হাজার ৮৮০ টাকা।

  • ব্যাংক হিসাব

    • ১৬টি ব্যাংক হিসাবে মোট প্রায় ১৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৩০ টাকা।

দুদকের অভিযোগে বলা হয়, এই সম্পদ নূর বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনের অধীনে তদন্তের স্বার্থে সম্পদ জব্দের আবেদন করা হয়।

বর্তমানে আসাদুজ্জামান নূর কারাগারে রয়েছেন। আদালতের এ আদেশের ফলে তদন্তকাজ আরো জোরদার হবে বলে আশা করছে দুদক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT