ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি এল আফগান কিশোর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি এল আফগান কিশোর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

কাবুল থেকে দিল্লি ফ্লাইটে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে বিপজ্জনক যাত্রা করেছে এক আফগান কিশোর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের পাশে ঘোরাঘুরি করতে গিয়ে তাকে আটক করে ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।

কর্তৃপক্ষ জানায়, প্রায় ১৩ বছর বয়সী কিশোরটির বাড়ি আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে। সে কাম (KAAM) এয়ারলাইন্সের উড়োজাহাজের “রিয়ার সেন্ট্রাল ল্যান্ডিং গিয়ার”-এ লুকিয়ে দিল্লি আসে। ওই জায়গা থেকে একটি ছোট লাল রঙের অডিও স্পিকারও উদ্ধার করা হয়েছে। পরে একই দিন তাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়।

প্রসঙ্গত, বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভ্রমণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিমান নিরাপত্তা সংস্থাগুলো। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, এ ধরনের প্রচেষ্টায় ৭৭ শতাংশ যাত্রী মৃত্যুর ঝুঁকিতে পড়ে। উচ্চতায় অক্সিজেনের অভাব, তীব্র ঠান্ডা এবং চাকা ভেতরে ঢোকার পর চাপা পড়ার আশঙ্কাই এর মূল কারণ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT