আলেমদের রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসার আহ্বান করলেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

আলেমদের রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসার আহ্বান করলেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আলেম-ওলামাদের রাষ্ট্রীয় দায়িত্বে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যতদিন আলেমরা রাষ্ট্র পরিচালনায় অংশ নেবেন না, ততদিন দেশে শান্তি ও সুখ নিশ্চিত হবে না।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে অনুষ্ঠিত মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ বলেন, আলেমদেরকে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের দেখভাল করতে হবে, খোঁজ-খবর নিতে হবে এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান।

ড. খালিদ আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রত্যেকেরই দোষ আছে। নিজের দোষ নিজে না দেখলে অন্যের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান করলে আমি সম্মান পাবো, কাউকে বেইজ্জতি করলে আল্লাহ আমাকে বেইজ্জত করবেন।” তিনি সকলের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জীবন সংক্ষিপ্ত, অর্থ ও ক্ষমতা স্থায়ী নয়। অতীতের শক্তিশালী অর্ডারের অধীনে যারা ফাঁসির মুখোমুখি হয়েছিল, আজ তাদের স্থানে অন্যরা দাঁড়াচ্ছে। এজন্য সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে।

উস্তাদের খেদমতের গুরুত্বও উল্লেখ করে ড. খালিদ বলেন, উলামায়ে কেরামের সংস্পর্শে জীবন আলোকিত হয় এবং উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়। তিনি আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে এবং নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষা সচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামাগণ।

উল্লেখ্য, এই দুইদিনব্যাপী বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস উত্তীর্ণ প্রায় ৩ হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT