আগারগাঁও বিএনপি বাজারে শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

আগারগাঁও বিএনপি বাজারে শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) দুইজন শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে দোকানদারদের সাথে বাক-বিতণ্ডা হলে  দোকানদারদের দ্বারা  শিক্ষার্থীরা হামলার শিকার হন। বাক-বিতণ্ডার এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে মারধর করা করা হয়।

১৩ জুলাই  (সোমবার) আনুমানিক  রাত আটটার দিকে আগারগাঁও বিএনপি বাজারে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় এবং দু’জনকে আটকে রাখা হয়। এবং একজন শিক্ষার্থীকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীটিকে হাসপাতালে ভর্তি করা  হয়।

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। ততক্ষণে বাজারের মালিক ও দোকানদাররা পালিয়ে যান।

আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে পুলিশ শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে । শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হলে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে অবস্থান করেন এবং বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা শেরেবাংলা  থানা এর সামনে অবস্থান করছে  এবং এখনো চারিদিকে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT