নোটিশ:
শিরোনামঃ
উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনায় ঢাকা সফরে আসছেন জার্মানির উপমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
- ৯ বার দেখা হয়েছে


বাংলাদেশ ও জার্মানির ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার জন্য জার্মানির উপমন্ত্রী ড. বারবেল কফলারের ২৫ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। তিন দিনের সফরে তিনি জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় জার্মান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সরকারি পর্যায়ের আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, দীর্ঘমেয়াদি সহনশীলতা ও টেকসই প্রবৃদ্ধি গুরুত্ব পাবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটও আলোচনায় থাকবে।
সফরকালে জার্মান উপমন্ত্রীর রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়া এবং চট্টগ্রামের কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের ধারাবাহিকতা হিসেবে দেখছে জার্মান দূতাবাস।
এই ধরনের আরও নিউজ






Leave a Reply