কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনুষ্ঠিত

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
কুড়িগ্রামে জব্দ করা গাঁজা ও প্রাইভেটকার

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও একই এলাকার লিটন কাজী (২৬)। পুলিশ জানিয়েছে, মোস্তাকিন কাজী প্রাইভেটকারটির চালক এবং লিটন তার সহযোগী।

পুলিশ জানায়, ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০টি প্যাকেট থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পরিবহনের সময় দুইজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT