আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৮ম ও নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন দায়িত্বের কার্যক্রম শুরু করেন।নতুন উপাচার্যকে বরণ করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী , দপ্তর প্রধান ও কর্মকর্তারা।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

পাওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জানা যায় , অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ মে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর পূর্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই দায়িত্বে বহাল ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT