বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পেঁয়াজের মাচাং ভেঙে জান্নাতুল (জান্নাতি) (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল একই গ্রামের ওবায়দুর রহমান ও রোজিনা বেগমের মেয়ে।

ঘটনার সময় জান্নাতুল তার বাবার সঙ্গে ঘরের ভেতরে পেঁয়াজের মাচাংয়ে পেঁয়াজ তোলার কাজ করছিল। এ সময় হঠাৎ করে মাচাংসহ পুরো পেঁয়াজের ঘর ভেঙে পড়ে। এতে জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়ে পেঁয়াজের নিচে চাপা পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT