কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ ইউনিটে মোট ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন। এ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫.২৫ এবং পাশের হার ৫৫.০৮ শতাংশ।
‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬.২৫ এবং পাশের হার ৫৪.৭৬ শতাংশ।
অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট ১০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৮ এবং পাশের হার ৬১.৩০ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT