নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে
received_794849066930815
লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস  ২০২৫-এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিনিধি দল।
​গত ১৮-২০ ডিসেম্বর লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তাদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর বিতর্ক ও নেতৃত্বগুণে  সম্মানজনক পদক ও স্বীকৃতি অর্জন করেছেন।
সম্মেলনের এক্সিকিউটিভ পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চিন্ময় ইউএন ট্যুরিজম কমিটিতে ভাইস-চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী জি-২০ কমিটিতে চমৎকার কৌশল ও আলোচনার মাধ্যমে আউটস্ট্যান্ডিং ডেলিগেট পুরস্কার লাভ করেন। একই বিভাগের আরেক শিক্ষার্থী আবীর হাসান প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের মেধার স্বাক্ষর রেখে অর্জন করেন স্পেশাল মেনশন-২ অ্যাওয়ার্ড।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ‘ আমার দলের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা জাতীয় মঞ্চে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের আগামী প্রজন্ম এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং আরও বড় বড় অর্জন বয়ে আনবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT