নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে নবীনদের বরণে 'তারুণ্যের নবযাত্রা' অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে নবীনদের বরণে ‘তারুণ্যের নবযাত্রা’ অনুষ্ঠিত

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (নজরুল বিশ্ববিদ্যালয়) সাংবাদিক ফোরামের আয়োজনে ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী নতুন সদস্যদের বরণ করে নিতে ‘তারুণ্যের নবযাত্রা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এটি আয়োজিত হয়।নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয় কুইজ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন মণ্ডল, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কার্যনির্বাহী সদস্য মুসতারিন রহমান স্নিগ্ধা।

অনুষ্ঠানের আলোচনায় সভাপতি শাকিল বাবু বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাবো। সাংবাদিকতায় শেখার অনেক কিছু রয়েছে, যা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করবে।”

সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক বলেন, “সাংবাদিকতা এমন একটা পেশা, যেখানে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়, অনেকের সমালোচনা শুনতে হয়। সকল বাঁধা বিপত্তি পেরিয়ে সবার সামনে তুলে ধরতে হয়। নতুনরাও ঘটনা যাচাই করে সত্য তুলে আনার কাজ নিষ্ঠার সাথে পালন করবে এই প্রত্যাশা রাখি।”

প্রাসঙ্গিকভাবে,সাংবাদিক সংগঠন হিসেবে নবীন সদস্যদের পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই করতে অনুষ্ঠানটিতে কুইজ পর্ব রাখা হয়। এছাড়াও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন সদস্যদের।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তুলতে সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ত্রিত্ব ঘাঘরা, সাফকাত ইসলাম শিহাব, বিপ্র ঘোষ ও অরূপ চৌধুরি রুদ্র।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT