নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে
Screenshot 2025-12-04 153958

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় এক বছর আগে সব আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সেই তালিকায় পরিবর্তন এনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে দলটি। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।

সোমবার খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত ঘোষণা করেন। পরে বুধবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

মনোনয়ন পাওয়ার বিষয়ে কৃষ্ণ নন্দী জানান, তাকে কেন্দ্রীয় অফিসে আমন্ত্রণ জানিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতারা সিদ্ধান্তটি অবহিত করেন। তিনি বলেন, “আমি নির্দেশনা পেয়েছি। এলাকায় ফিরে প্রচারণা শুরু করব।”

এর আগে এই আসনে দলের প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন, “জামায়াত আমির আমাদের দুজনকে পাশে দাঁড় করিয়ে দায়িত্ব দিয়েছেন। তিনি আমার পক্ষে প্রচারণায় নেমেছেন। দলের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই।”

ডুমুরিয়ার চুকনগর এলাকার বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পূর্বে বিভিন্ন সময়ে রাজনৈতিক চাপে থাকতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

গত এক বছরে মিয়া গোলাম পরওয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত কয়েকটি রাজনৈতিক সমাবেশে তার সক্রিয় উপস্থিতি এবং নেতৃত্ব বিশেষভাবে দলের নজর কাড়ে। এসব সমাবেশে সনাতন সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় তার গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরে ইতিবাচক মূল্যায়ন তৈরি হয়।

খুলনা–১ আসনে কৃষ্ণ নন্দীর মনোনয়নকে জামায়াতের পক্ষ থেকে একটি “কৌশলগত ও ব্যতিক্রমী” সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT