ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবলসহ আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬ উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে আয়োজিত ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মো. রশিদুজ্জামান ও উপ-পরিচালক মাবিলা রহমান।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা সহনশীলতা, দলগত চেতনা, আত্মবিশ্বাস, শ্রেষ্ঠত্ব প্রমাণ ও শারীরিক সক্ষমতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি বর্তমান প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের অধ্যবসায় ও দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। ব্যক্তিগত আবেগঘন অনুভূতি প্রকাশ করে সচিব জানান, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়ায় এই ক্যাম্পাস তাঁর জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। পরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহযোগিতার আশ্বাস দিয়ে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য তিন লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জসিং থুই মারমার দল ডিসপ্লে এবং ডলি মণ্ডল ও তার দল লালনগীতি পরিবেশন করেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। শেষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে সচিবকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT