নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

শেরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে
শেরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শেরপুর জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করে জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ; বিভিন্ন দপ্তরকে দেওয়া হয় বিশেষ দিকনির্দেশনা।

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা সুদৃঢ় করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ৩৯ বিজিবির অধিনায়ক, শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সরকারি দপ্তরের ঊর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT