১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করলো সরকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করলো সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

ঢাকা, ৩ নভেম্বর ২০২৫ – সরকারি অনুদানপ্রাপ্ত ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে মাসিক বেতন ব্যবস্থা (এমপিও) ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে দেশে সরকারি অনুদান পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের আরও কয়েক হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে, যা সরকারি অনুদান বা কোডভুক্ত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এ বিষয়ে বলেন,

“শর্তসাপেক্ষে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজই আমরা সেই ফাইল পেয়েছি। যেসব মাদ্রাসা এমপিওভুক্ত হবে, তাদের শিক্ষকেরা চলতি বছরের জুলাই মাস থেকে এমপিও সুবিধা পাবেন।”

সরকারি সূত্র জানায়, সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৫১৯টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৮৯টি মাদ্রাসাকে এই মুহূর্তে এমপিওভুক্ত করা হচ্ছে। বাকি প্রায় ২০০টি মাদ্রাসা ইতিমধ্যেই দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। এছাড়া আরও প্রায় ৩০০টি মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তাদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এমপিওভুক্তির এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের দাবি পূরণের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT