নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

শেখ হাসিনাকে ‘একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় খুনি’ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
Press secretary Shafiqul Alam

রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ঢাকায় প্রতিক্রিয়া জানিয়ে শফিকুল আলম বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার দায় জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যমে স্পষ্ট।

রয়টার্সে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার মতো বড় খুনি বা এত ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘনকারী আর কেউ নেই—এটা প্রতিষ্ঠিত।”

তিনি আরও বলেন, “যারা তার (শেখ হাসিনার) সাক্ষাৎকার নিচ্ছেন, তারা যেন এই প্রেক্ষাপট ভুলে না যান। ওনার যেসব দাবি, সেগুলো যেন বিনা প্রশ্নে ছেড়ে না দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি নিয়ে কথা বলবে।”

শফিকুল আলম জাতিসংঘের রিপোর্ট ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, “ইউএন রিপোর্টে স্পষ্টভাবে এসেছে—২০২৪ সালের সহিংসতায় শেখ হাসিনা প্রত্যক্ষ নির্দেশ দিয়েছিলেন। পরে আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনেও সেটি প্রমাণিত হয়েছে, যেখানে তার খুনের নির্দেশ শোনা গেছে।”

তিনি যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার নামের একটি ল ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করা আবেদনের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা দেখেছি আওয়ামী লীগ সেই ফার্মকে হায়ার করে নিজেদের পক্ষে মামলা করেছে। কিন্তু হাসিনার নেতৃত্বে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখ সেখানে নেই—এটা দুঃখজনক।”

প্রেস সচিব অভিযোগ করেন, “আমাদের টাকা চুরি করে তারা ইউকের সবচেয়ে দামী ল ফার্ম নিয়োগ দিয়েছে, আবার সেই টাকায় নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। অথচ আওয়ামী লীগের দাবি করা ৪০০ মৃত্যুর সংখ্যা পর্যন্ত কোনো যাচাই ছাড়াই প্রচার করা হচ্ছে।”

শফিকুল আলমের এই বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার সাক্ষাৎকারে দেয়া বক্তব্যের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT