কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

মাইনুল ইসলাম, আফিফা তাসমিয়া খান ও শাহরিয়ার আহমেদ রামিমের অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গর্ব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আয়োজিত মডেল ইউনাইটেড নেশনস (MUN) কনফারেন্স ২০২৫–এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।

রবিবার (১২ অক্টোবর) বিজয়ী শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন। সম্মেলনটি গত ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। কুবি থেকে পুরস্কারপ্রাপ্তরা হলেন– মোঃ মাইনুল ইসলাম, শাহরিয়ার আহমেদ রামিম এবং আফিফা তাসমিয়া খান। মাইনুল ইসলাম স্পেশাল মেনশন-১ (ইউএনসিএসটিডি কমিটি), আফিফা আউটস্ট্যান্ডিং ডেলিগেট (ইউএনসিএসটিডি কমিটি) এবং রামিম স্পেশাল মেনশন-২ (আইইউসিএন কমিটি) পুরস্কার অর্জন করেন। বিজয়ীদের সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এই কনফারেন্সে কুবি মডেল ইউনাইটেড নেশনসের সাবেক সভাপতি হাসিন মাহতাব মাহিন ইন্টারন্যাশনাল প্রেস কমিটির এডিটর ইন চিফ এবং বর্তমান সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় ভাইস-চেয়ারপার্সন (ইউএনসিএসটিডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পুরস্কার জয়ী মাইনুল ইসলাম বলেন, “এটি আমার প্রথম জাতীয় কনফারেন্স। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা সহজ ছিল না, কিন্তু নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় মঞ্চে উচ্চারিত হওয়া সত্যিই গর্বের।”

আফিফা তাসমিয়া খান বলেন, “আমার প্রথম ন্যাশনাল সম্মেলনে এই পুরস্কার অর্জন বিশেষ প্রাপ্তি। আশা করি, এটি আমাদের বিশ্ববিদ্যালয় ও ক্লাবের জন্য আরও সাফল্যের পথ খুলবে।”

শাহরিয়ার আহমেদ রামিম বলেন, “জাতীয় পর্যায়ে অংশ নেওয়া এবং পুরস্কার অর্জন অসাধারণ অভিজ্ঞতা। প্রতিটি মুহূর্তেই নতুন কিছু শিখেছি এবং নিজেকে, বিশ্ববিদ্যালয় ও ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে বুঝেছি।”

কুবি মডেল ইউনাইটেড নেশনসের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, “এই সাফল্যের মাধ্যমে আমাদের ক্লাব আবারও জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছে। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT